খুলনা অফিস
খুলনায় গোলাম মোস্তফা মোল্লা হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—আপন চার ভাই আবুল কালাম ওরফে একে মোল্লা, মোতালেব মোল্লা, শওকত মোল্লা, লিয়াকত মোল্লা ও সাদ্দাম। মামলার ২০ আসামির মধ্যে ১১ জনের অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করা পিপি অ্যাডভোকেট আরিফ মাহমুদ লিটন বিষয়টি নিশ্চিত করেছেন।
