অস্ত্র ও গুলিসহ একজন আটক

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ২১:০২

কুমিল্লা প্রতিনিধি

অস্ত্র, গুলি ও ফেনসিডিলসহ মো. মানিক নামের এক ব্যক্তিকে কুমিল্লার চৌদ্দগ্রামের ভারত সীমান্ত এলাকা থেকে আটক করেছে বিজিবি। বুধবার ভোর রাতে কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বিজিবির টিম তাকে আটক করে।

কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম ফজলে রাব্বি জানান, চৌদ্দগ্রাম উপজেলার ভারত সীমান্তবর্তী ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ কাইছুটি এলাকা থেকে মাদক কারবারি মো. মতিনকে আটক করা হয়। তার কাছ হতে একটি রিভলবার, চার রাউন্ড গুলি ও ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এছাড়া সীমান্তের একাধিক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় মদ ও অন্যান্য মালামাল জব্দ করা হয়। আটক মতিনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে।