জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ইউনিয়ন ইনসিওরেন্সের প্রধান কার্যালয়ে সম্প্রতি এক ভার্চুয়াল মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এতে ১৫ আগস্ট নিহত সবার আত্মার শান্তি কামনা করা হয়। এতে কোম্পানির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসমত আলী, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান, মুখ্য নির্বাহী কর্মকর্তা তালুকদার মো. জাকারিয়া হোসেনসহ সব শাখার প্রধান ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
