ইত্তেফাক রিপোর্ট
১ লাখ গাছের চারা রোপণ কর্মসূচি শুরু করেছে নাগরিক ঢাকা। গত মঙ্গলবার উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম মিরপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন। গাছের চারাগুলো চলতি মৌসুমে ডিএনসিসির সব ওয়ার্ডে লাগানো হবে। এ উপলক্ষ্যে মিরপুর সেকশন-১০-এর মুকুল ফৌজ মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিএনসিসির ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ডিএনসিসির পরিবেশ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন রশীদ জনি, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাজ্জাদ হোসেন, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুরাদ হোসেন, ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহিদুল ইসলাম মোল্লা, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাসুম গণি তাপস, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক শরিফ জামাল, নাগরিক ঢাকা সংগঠনের সভাপতি এম নাঈম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
