দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
নবাবগঞ্জ উপজেলায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহিদদের স্মরণে ঢাকা-১ আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষ থেকে বন্যার্তদের খাদ্যসহায়তা করেছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ। গতকাল জেলার তিতপালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। উপস্থিত ছিলেন, জয়কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদ, শিকারীপাড়া ইউপি চেয়ারম্যান আলীমুর রহমান খান পিয়ারা, ঢাকা জেলা পরিষদের সদস্য এস এম সাইফুল ইসলাম, ঢাকা জেলা কৃষকলীগের সহসভাপতি নাসির উদ্দিন, যুবলীগের যুগ্ম সম্পাদক আকমল হোসেন প্রমুখ।
