ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ গতকাল বুধবার ধানমন্ডির ৩২ নম্বরে স্বাস্থ্যবিধি মেনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতের মাধ্যমে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সদস্য (অর্থ), সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি), পরিচালক (আইএফএসটি), জনসংযোগ কর্মকর্তা এবং সিনিয়র বিজ্ঞানীবৃন্দ।—প্রেস বিজ্ঞপ্তি
