নীলফামারী প্রতিনিধি
অবৈধ বিদেশি পিস্তল ও দেশীয় রিভলবারসহ দুইজন ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার নীলফামারী পুরাতন রেল ষ্টেশনের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের খালশিয়া খুটামারা (খামাতপাড়া) গ্রামের নছুমুদ্দিনের ছেলে আবুল কালাম ওরফে ধলা ও একই উপজেলা শহরের সবুজপাড়া গ্রামের ওয়ারেছ আলীর ছেলে রেজাউল ইসলাম।
র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম নাজমুল হুদা জানান, দুইজন অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে রাতেই ক্যাম্পের ডিএপি তাপস চক্রবর্তী বাদী হয়ে নীলফামারী থানায় অবৈধ আগ্নেয়াস্ত্র আইনে মামলা করে তাদের পুলিশে হস্তান্তর করেন।
