শার্শায় অবৈধভাবে বালু উত্তোলনে দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ১৮:০১

যশোরের শার্শায়  অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শাহিন হোসেন (৪০) নামে এক বালু উত্তোলনকারীকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার  দুপুরে উপজেলার নিজামপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি। শাহিন বসন্তপুর  গ্রামের  রবিউল ইসলামের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে এ জরিমানা করা হয়েছে। এ সময় বালি উত্তোলনের কাজে ব্যবহারিত যন্ত্রপাতি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ইত্তেফাক/এমআরএম