জগন্নাথপুরে অবৈধ বিড়ি জব্দ, গ্রেফতার ২

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ২১:১৮

জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় নাসির উদ্দিন বিড়িসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ জগন্নাথপুর পৌর শহরের পৌর পয়েন্ট এলাকায় একটি প্রাইভেট কার ধাওয়া করে তল্লাশি চালায়। এ সময় নিষিদ্ধ ঘোষিত আড়াই লাখ ভারতীয় নাসির উদ্দিন বিড়িসহ ওসমানীনগর উপজেলার সিকন্দরপুর গ্রামের ইমন মিয়া ও বালাগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের ফজলুর রহমানকে গ্রেফতার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান,  পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের মাধ্যমে গ্রেফতারকৃতদের আদালতে পাঠিয়েছে।