সুন্দরবনে নদীতে ডুবে জেলের মৃত্যু

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ২১:১৯

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে চুনা নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে হেলাল হোসেন নামের এক জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নদী সাঁতরে বাড়িতে ফেরার সময় তিনি ডুবে যান। হেলাল উপজেলার দাতিনাখালী গ্রামের মোসলেম গাজীর ছেলে।

নিহতের ভাই আব্দুল মান্নান জানান, সকালের দিকে জাল নিয়ে হেলাল নদীতে মাছ ধরতে যায়। বাড়ি ফিরতে দেরি হওয়ায় সবাই খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে চুনা নদীর কিনারা থেকে হেলালের ভাসমান লাশ উদ্ধার করা হয়।

বুড়িগোয়ালিনী নৌ-থানা পুলিশের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, মাছ ধরা শেষে নদী সাঁতরে বাড়ি ফেরার সময় প্রবল স্রোতে জেলে হেলাল হোসেন ডুবে যায়।