ট্রাম্প টাওয়ারের বেঠকে অংশ নেওয়া সেই রুশ আইনজীবী অভিযুক্ত

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ০০:২৩

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্প টাওয়ারের বৈঠকে অংশ নেওয়া রুশ আইনজীবী নাতালিয়া ভেসেলনিতসকায়া অভিযুক্ত হয়েছেন। তবে তিনি অন্য একটি মামলায় অভিযুক্ত হয়েছেন। একটি অর্থ পাচার মামলায় বাধাদানের অভিযোগে নিউ ইয়র্কে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার আদালতের একটি নথি থেকে এই তথ্য জানা গেছে। ম্যানহাটনের অ্যাটর্নি অফিস কর্তৃক অভিযুক্ত আইনজীবী নাতালিয়া ট্রাম্প টাওয়ারে ট্রাম্প জুনিয়রসহ ট্রাম্পের প্রচারণা কমিটির কয়েকজনের সঙ্গে বৈঠক করেছিলেন। তিনি প্রতিপক্ষ হিলারির প্রচারণায় ক্ষতি করার অঙ্গীকার করেছিলেন। - সিএনএন