শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ৩০৩তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়। ব্যাংকের কিছু সংখ্যক পরিচালক উক্ত সভায় ডিজিটাল প্ল্যাটফরমে (ভিডিও কনফারেন্সের মাধ্যমে) অংশগ্রহণ করেন। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ সভায় সভাপতিত্ব করেন। সভায় বেশ কিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন এবং ব্যাংকিং নীতিমালা রিভিউ করা হয়। সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. হারুন মিয়া ও মো. আব্দুল বারেক, পরিচালকবৃন্দ ড. আনোয়ার হোসেন খান, মহিউদ্দিন আহমেদ, আক্কাচউদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, এ কে আজাদ, মোহাম্মদ ইউনুছ, মো. গোলাম কুদ্দুছ, ফকির আখতারুজ্জামান, মশিউর রহমান চমক, মিসেস জেবুননাহার ও ফকির মাশরিকুজ্জামান, ইন্ডিপেনডেন্ট পরিচালক একরামুল হক, কে এ এম মাজেদুর রহমান ও নাসির উদ্দিন আহমেদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো. শাহ্জাহান সিরাজ ও ইমতিয়াজ ইউ. আহমেদ প্রমুখ।—প্রেস বিজ্ঞপ্তি
