খুলনা-রাজশাহী-খুলনা রুটে চলাচলকারী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটি মঙ্গলবারের পরিবর্তে রবিবার নির্ধারণ করেছে রেল কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ে সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিমাঞ্চল) রাজশাহী মো. আবদুল আওয়াল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৮ সেপ্টেম্বর মঙ্গলবার কপোতাক্ষ এক্সপ্রেস চলবে এবং কপোতাক্ষ এক্সপ্রেসের মঙ্গলবারের পরিবর্তে রবিবার থেকে সাপ্তাহিক ছুটি কার্যকর হবে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে।
