বিরাট-আনুশকার ঘরে আসছে নতুন অতিথি

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ২১:৫৬

একজন পুরো ক্রিকেট বিশ্বের তারকা, অন্যজন বলিউড তারকা। এই দুই জনের ঘরে আসছে নতুন সদস্য। হ্যাঁ, ঠিকই ধরেছেন; বিরাট-আনুশকার ঘরে আসছে নতুন অতিথি। আনুশকার বেবি বাম্পের সেই ছবি প্রকাশ্যে এনেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি নিজেই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বৃহস্পতিবার সকালে ছবি পোস্ট করে বিরাট জানান, ২০২১-এর জানুয়ারিতে পরিবারে নতুন সদস্য আসছে। দুই থেকে তারা এবার তিন জন হবেন। পোস্ট করার কয়েক মিনিটের মধ্যেই শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছে সোশ্যাল মিডিয়া।

২০১৭-র ডিসেম্বরে ধুমধাম করে ইটালিতে বিয়ের পর্ব সারেন আনুশকা ও বিরাট। তারপর থেকে এই দম্পতির মধ্যকার নানা ঘটনাপ্রবাহ খবরের শিরোনাম           হয়েছে। তবে তাদের সন্তান জন্মের খবর সব খবরকে ছাপিয়ে গেছে। খুশির খবর      জানানোর সময় নিজেদের একটি হাসিখুশি ছবিও প্রকাশ করেছেন। বিরাট-আনুশকার সন্তানের জন্য শুভকামনা জানাচ্ছেন ক্রিকেট এবং বিনোদন দুনিয়ার ভক্তরা। পরিনীতি চোপরা, বরুন ধাওয়ান, কিয়ারা আদভানি, তাপসি পান্নু এবং প্রীতি জিনতার মতো তারকারা শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া ক্রিকেট তারকাদেরও অনেকে তাদের শুভেচ্ছা জানিয়েছেন। —এনডিটিভি