ভোট জালিয়াতির কোনো প্রয়াস দেখা যায়নি :এফবিআই

আপডেট : ২৮ আগস্ট ২০২০, ০০:২৪

যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা ও আইন প্রয়োগকারী কর্মকর্তারা জানিয়েছেন, বিদেশি প্রতিপক্ষরা যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে এমন কোনো ইঙ্গিত তারা পাননি। একজন শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা সাংবাদিকদের জানান, কোনো শক্তি বা গ্রুপ ৩ নভেম্বরের নির্বাচনে জালিয়াতির সঙ্গে সম্পৃক্ত এমন কোনো খবর তাদের জানা নেই।

এদিকে মাইক পেন্স রিপাবলিকান দলের সম্মেলনের তৃতীয় দিনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় কার্যকালের মনোনয়ন গ্রহণ করে ভাষণ দিয়েছেন। পুলিশের নিষ্ঠুর আচরণ ও বর্ণবাদের অভিযোগে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ বিক্ষোভ সত্ত্বেও পেন্স কড়া হাতে আইনশৃঙ্খলা রক্ষার পক্ষে জোরালো সওয়াল করেন। তিনি দেশের সব মানুষের জন্য রাজপথে আইনশৃঙ্খলা রক্ষার অঙ্গীকার করেন। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনয়নপত্র গ্রহণ করে ভাষণ দেওয়ার কথা। —ভয়েস অব আমেরিকা