অভাব অনটনের সংসার। ৫ মাস বয়সের সময় বাবা মারা গেছেন। বাবাকেও দেখেনি। মা আদর করে ছোট শিশুর নাম রেখেছেন মামুন। সেই মামুন বড় হয়ে হাল ধরেছেন সংসারের। বিবাহ করেছেন। তার ২টি কন্যা সন্তান। বড় সন্তানের বয়স ৬বছর আর ছোট সন্তানের বয়স ২বছর। সংসারের একমাত্র উপার্জনকারী মামুন রিকশা চালিয়ে কোন মতে দিন কাটান। স্ত্রী ও ২টি কন্যা সন্তান নিয়ে সংসার চালিয়ে ভালোই ছিলেন। মাথা গোজার ঠাঁই শুধু ঘর ছাড়া আর কিছুই নেই। বাবা, ভাই ও বোন কেউ নেই মামুনের। এলাকার মানুষের স্নেহ ও ভালোবাসায় বড় হয়েছেন মামুন। হাজির হাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মামুন।
ভাগ্যের নির্মম পরিহাস উপজেলার হাজির হাট বাজারে ড্রেনের ভিতর পরে তার গলা ঘারের হাড় ভেঙ্গে যায়। গলার ঘারের রগ ছিড়ে যায়। এলাকাবাসী ও স্থানীয়রা টাকা সংগ্রহ করে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠিয়েছেন। বর্তমানে ঢাকা কল্যানপুর ইবনেসিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আট তলা ভবনে ১১নম্বর বেডে। তার চিকিৎসার জন্য ৩লাখ টাকা প্রয়োজন। টাকার অভাবে এখন চিকিৎসা করাতে সমস্যা হচ্ছে। অপারেশন করাতে হবে। মামুনকে বাঁচাতে সমাজের ও দেশের বিত্তবানদের সহযোগীতা কামনা করছেন মামুনের অবুজ সন্তানরা।
এতিম গরীব অসহায় রিকশাচালক মামুনের আকুতি আমি বাঁচতে চাই। আমাকে বাঁচান। দেশের সকল বিত্তবানদের কাছে আমার আবেদন আমাকে আমার অবুজ শিশুসন্তানদের কাছে ফিরিয়ে দিন। আপনাদের একটু সহানুভুতি আর একটু সাহায্যই পারে আমার অবুজ দুইটি কন্যা সন্তানদের কাছে ফিরিয়ে দিতে।
দেশের উচ্চবিত্তদের একটু সাহায্যই পারে মামুনের মতো হাজারো মামুনের প্রাণ বাঁচাতে। দুইটি অবুঝ শিশুকে এতিম হওয়ার হাত থেকে বাঁচাতে। অবুঝ শিশু সন্তানের আকুতি মা ও মা বাবা আসবে কথন? আপনাদের একটু সহানুভুতি আর সাহায্য ছাড়া অবুঝ শিশুর প্রশ্নের জবাব দেওয়া সম্ভব না। আপনাদের সহানুভুতিই পারবে মামুন ও অবুঝ সন্তানদের মুখে হাসি ফুটাতে। আপনি চাইলে সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এতিম অসহায় গরীব রিকসা চালক মামুন ও তার অবুঝ শিশুসন্তান, মা ও পরিবারের মুখে হাসি ফুটাতে পারেন।
