অতিরিক্ত মদ্যপানের কারণে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত সেরগে স্মোলনিকভ (৪৩) পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাধারণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
ওই হাসপাতালের পরিচালক জানান, বৃহস্পতিবার বিকেল সোয়া ছয়টার দিকে তাকে ঈশ্বরদী থেকে হাসপাতালে ভর্তি করা হয়। সবাই মিলে তাকে বাঁচিয়ে তোলার খুব চেষ্টা হলেও তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।
তিনি আরও জানান, তার সঙ্গে যারা এসেছেন তারা আমাদের জানিয়েছেন, গত চারদিন ধরে তিনি টানা মদ্যপান করছিলেন। এই সময়ের মধ্যে তিনি অন্য কোনো খাবার খাননি। তার লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএম
