করোনা ও বন্যায় ঘরবাড়ি হারিয়ে কর্মহীন নিঃস্ব এক হাজার পরিবারের মধ্যে খাদ্যসমাগ্রী বিতরণ করছেন জনতা ব্যাংক লিমিটেডের সিইও ও এমডি মো. আব্দুছ ছালাম আজাদ। শুক্রবার দুপুরে উপজেলার কৈজুরি মাদরাসা মাঠে যমুনায় ভাঙন কবলিত কৈজুরি, সোনাতনি ও জালালপুর ইউনিয়নের লোকজনের মধ্যে তিনি এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওই সমাবেশে শাহজাদপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুছ ছালাম আজাদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের ডিএমডি ইসমাইল হোসেন , ব্যাংকের রাজশাহী বিভাগীয় জেনারেল ম্যানেজার সাখায়াত হোসেন, সোনাতনি ইউনিয়ন চেয়ারম্যান মো. লুৎফর রহমান, জালালপুর ইউনিয়ন চেয়ারম্যান সুলতান মাহমুদ, কৈজুরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল খালেক প্রমুখ।
এর আগে কৈজুরি ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষরোপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. আব্দুছ ছালাম আজাদ।
ইত্তেফাক/এসি
