প্রিয় দ্বাদশ এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা,শুভাসিস রইল। তোমাদের সুবিধার্থে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের ১ম পত্র হতে একটি উদ্দীপক এবং উদ্দীপকের আলোকে উত্তর প্রদান করা হলো। আশা করি তা তোমাদের সংগ্রহে থাকবে।
উদ্দীপক: মাহমুদুল আলম সিয়াম একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী করেন। ঈদ-উল আয্্হা উপলক্ষ্যে ছুটিতে গ্রামের বাড়ীতে গিয়ে দুই বন্ধু মিলে আশি হাজার টাকা দিয়ে কোরবানীর উদ্দেশ্যে একটি গরু খরিদ করেন। পথিমধ্যে একজন ব্যাক্তির গরুটি পছন্দ হওয়ায় উক্ত গরুটি সে এক লক্ষ টাকা ক্রয় করার প্রস্তাব করলে এবং তার অনুরোধে সিয়াম তা বিক্রি করে দেয়। এতে তাদের বিশ হাজার টাকাও আয় হয়। সিয়াম ও তার বন্ধু কোরবানীর জন্য নতুনভাবে গরু কেনা ছাড়াও বিভিন্ন ধরণের মসলা সামগ্রী ক্রয় করেন। কারণ কোরবানীর জন্য এগুলো তাদের প্রয়োজন ছিল।
ক) ব্যবসায় কী?
খ) অভ্যন্তরীণ বাণিজ্য বলতে কী বোঝায়?
গ) উপরের উদ্দীপকে কোন বৈশিষ্ট্যের অভাবে তাদের বিশ হাজার টাকা লাভকে মুনাফা বলা যাবে না? আলোচনা কর।
ঘ) উদ্দীপকে সর্বশেষ কার্যটি ব্যবসায়ের বৈশিষ্ট্যের সাথে তুমি কীভাবে মূল্যায়ন করবে? তোমার মতামত দাও।
উদ্দীপকের ক নং প্রশ্নের উত্তর: মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রকৃতি প্রদত্ত সম্পদ সংগ্রহ করে নির্দিষ্ট প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করে উত্পাদন কেন্দ্র থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছে দেয়ার যাবতীয় কার্যকে ব্যবসায় বলা হয়।
উদ্দীপকের খ নং প্রশ্নের উত্তর: একটি দেশের ভৌগলিক সীমারেখার মধ্যে যে ক্রয় বিক্রয় কার্য সম্পন্ন হয় তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে।
এই ধরণের বাণিজ্যের ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা উভয়ই একই দেশের হয়ে থাকে। এই বাণিজ্যের ক্ষেত্রে সাধারণত দেশীয় মুদ্রার লেনদেন হয়ে থাকে। উত্পাদিত পণ্য, কাঁচামাল, সেবা ইত্যাদি এই ধরণের বাণিজ্যের মাধ্যমে হতে পারে। এটি পাইকারী ও খুচরা দুই ধরণের হয়।
উদ্দীপকের গ নং প্রশ্নের উত্তর: উদ্দীপকে লেনদেনের পৌন:পুনিকতা এই বৈশিষ্ট্যের অভাবে সিয়ামের মুনাফাকে ব্যবসায় বলা যাবে না।
মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোন লেনদেন বারেবারে বা বিরতিহীনভাবে সম্পাদিত হওয়াকে লেনদেনের পৌন:পুনিকতা বলা হয়। অর্থাত্ বিচ্ছিন্নভাবে একটি দুটি লেনদেনকে ব্যবসায় বলা যায় না। লেনদেন নিরবিচ্ছিন্নভাবে হতে হবে।
উপরের উদ্দীপকে তারা দুই বন্ধু ত্যাগের উদ্দেশ্যে কোরবানীর জন্য গরু ক্রয় করেন। অন্য জনের অনুরোধ রাখতে গিয়ে তারা তাদের পছন্দের গরু বিক্রি করে দেয় এবং তাদের লাভ হয়। যা তাদের উদ্দেশ্য ছিল না। কিন্তু তাদের কার্যে লাভ হলেও এবং এতে বৈধতা থাকলেও এই রকম লেনদেন বারে বারে সংগঠিত না হওয়াতে এবং বারবার সংগঠিত হবার সম্ভাবনা না থাকাতে তাদের মুনাফা হওয়া সত্ত্বেও তাকে ব্যবসায় বলা যাবে না।
