বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উদ্যাপনের অংশ হিসেবে গাজীপুর জেলা রোভারের রাণী বিলাসমণি মুক্ত রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল জাকীর সহযোগিতায়, শিমুলতলি রোডের মাঝিবাড়ি রেলক্রসিং মাটির রাস্তার পাশে ‘মেহগনি’ গাছের চারা রোপণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর জেলা রোভারের কমিশনার ও টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা রোভারের সম্পাদক মোহাম্মদ মোফাজ্জল হোসেন ও গ্রুপ কমিটির সহসভাপতি মো. আবুল বাশার।
