আমতলা সড়ক পাকা না হওয়ায় জনদুর্ভোগ

আপডেট : ২৮ আগস্ট ২০২০, ২১:৫২

নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোবারকপুর গ্রাম থেকে আমতলা বাজার পর্যন্ত সড়কটি পাকা না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয়রা। বর্ষায় পানিতে তলিয়ে যায় এই সড়কটি। ছোট যানবাহনও কাদায় আটকে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এই এলাকার শ্রমিক রহমান বলেন, সড়কটি পাকা না করলে বর্ষার সময় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান বলেন, সড়কটি সংস্কারের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। নেত্রকোনা সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী লুত্ফর রহমান বলেন, সড়কটি সংস্কারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।