চেলসিতে এক বছরের চুক্তি থিয়াগো সিলভার

আপডেট : ২৮ আগস্ট ২০২০, ২১:৫৮

পিএসজি সঙ্গে আট বছরের সম্পর্কের ইতি ঘটেছে আগেই। ফলে বিনা মূল্যেই এক বছরের চুক্তিতে চেলসিতে যোগ দিয়েছেন থিয়াগো সিলভা।

সাবেক ব্রাজিলীয় অধিনায়ক সিলভার সঙ্গে ফরাসি চ্যাম্পিয়নদের চুক্তি গত জুলাইয়ে শেষ হলেও চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বের জন্য চুক্তি বাড়ানো হয় কিছু দিনের জন্য। পিএসজি কর্তৃপক্ষ অবশ্য তাকে আরো এক মৌসুমের জন্য রেখে দিতে চেয়েছিল। তাতে সম্মতি না দিয়ে চেলসির সঙ্গে চুক্তি করেন তিনি।

গতকাল আনুষ্ঠানিক চুক্তির পর ব্রাজিলিয়ান এ ডিফেন্ডার বলেন, ‘চেলসিতে যোগ দিতে পেরে আমি আনন্দিত। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দলে যোগ দিতে পেরে রোমাঞ্চিত। এখানে শিরোপার চ্যালেঞ্জ নিতে এসেছি আমি। খুব শিগগিরই স্ট্যামফোর্ড ব্রিজে খেলতে মুখিয়ে আছি।’