এক মাসেও মেলেনি দুই ভাইয়ের সন্ধান

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ০০:২৬

সালেহুন সিদ্দিক সুফি (১৩) ও সাকরান সাজিদ সানি (৬)। তারা দুই ভাই। ঢাকার ধামরাইয়ের পাঠানটোলার পাঁচপীর মসজিদ এলাকায় বাবা-মায়ের সঙ্গে থাকত। গত ৩০ জুলাই সকাল ১০টার দিকে বাড়ির পাশে হাজীপুর ব্রিজ থেকে পানি দেখবে বলে বাড়ির বাইরে যায়।  বাড়ি থেকে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি। প্রায় একমাস হতে চলল নিখোঁজ রয়েছে দুই ভাই। মুষড়ে পড়েছে বাবা-মা। নিখোঁজ শিশুদের বাবা আব্দুর রাজ্জাক বলেন, আমার বাড়ি ঝিনাইদহের মহেশপুর থানায়। এখানে আমি একটি প্রতিষ্ঠানে চাকরি করি। আমার বড় ছেলে মাদ্রাসায় ৫ম শ্রেণিতে পড়ে। আর ছোট ছেলে কেজিতে। এ ব্যাপারে ধামরাই থানায় একটি জিডি করা হয়েছে। কেউ তাদের সন্ধান পেলে পরিবারের পক্ষ থেকে ০১৯১৪৮১১৩৯২ অথবা ০১৭২১৭৩৭৮০৬ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানান হয়েছে।