বাংলাদেশের সিভিল সার্ভিসের প্রথম ব্যাচের (১৯৭৩) প্রশাসন ক্যাডারের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা খন্দকার মো. আবুল কালাম শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৬ টায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি l
খন্দকার মো. আবুল কালামের এক বর্ণাঢ্য কর্মময় জীবন রয়েছে l তিনি জাতির পিতার সাথে সরাসরি কাজ করার দুর্লভ সুযোগ পেয়েছিলেন l তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিটেনশন বোর্ডের প্রথম সদস্য সচিব হিসেবে কাজ করেছেন। চাকুরী জীবনে তিনি সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন l তার পুত্র বাংলাদেশ সরকারের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা, বর্তমানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে কর্মরত খন্দকার মু. মুশফিকুর রহমান তাঁর বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেনl
ইত্তেফাক/এমআর
