পাবজি ই-স্পোর্টস গ্লোবাল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় বিজয়ী পাবে ২ মিলিয়ন ডলার

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ২০:২৮

পাবজি মোবাইল  আপডেটেড ভার্সন ১.০ নিয়ে আসার মাধ্যমে এক নতুন দিগন্ত উন্মোচন এবং বিশ্বের সবচেয়ে বড় মোবাইল ই-স্পোর্টস র্টুর্নামেন্ট পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপ (পিএমজিসি) নিয়ে আসার ঘোষণা দিয়েছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেম হিসেবে প্রায় তিন বছরের সাফল্য ধরে রেখে মোবাইলে সর্বাধিক বাস্তবসম্মত যুদ্ধকৌশলের টুর্নামেন্টের অভিজ্ঞতা দেওয়ার জন্য পাবজি মোবাইল আগামী ৮ সেপ্টেম্বর নতুন প্রযুক্তি, নতুন ইউএক্স, নতুন গেমপ্লে ফিচারসহ আরও অনেক কিছু নিয়ে ১.০ ভার্সন চালু করতে যাচ্ছে। আগামী নভেম্বরের শেষের দিকে শুরু হবে পিএমজিসি সিজন জিরো এবং আমেরিকা, ইউরোপ, দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, চীনসহ সকল দেশের প্রো টিমগুলো পাবে পাবজি মোবাইলের ই-স্পোর্টস ইতিহাসের সর্বোচ্চ ২ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার ও পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নের মুকুট অর্জনের অনন্য সুযোগ। পাবজি মোবাইল-এর মুখপাত্র বলেন, ‘১.০ ভার্সন উন্মোচনের যাত্রায় আমাদের সাথে যুক্ত থাকা প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাতে চাই। গেমটির ডিজাইন ও উন্নয়নের পুরো প্রক্রিয়া জুড়ে আমরা আইকনিক পাবজি মোবাইল আইপি এবং স্টাইল ধরে রাখার প্রতি অনড় ছিলাম। এছাড়া আমরা মোবাইল ডিভাইসে কাঙ্খিত অভিজ্ঞতা দেওয়ার লক্ষে নতুন নতুন উদ্ভাবন অব্যাহত রেখেছি। এটিই সর্বশেষ সংস্করণ নয়। পাবজি মোবাইল- ভবিষ্যতে আরও আকর্ষণীয় সব আপডেট নিয়ে আসছে , দ্রুতই পাবজি ভক্তদের জানিয়ে দিব।’