যা প্রশ্ন করবেন, তারই উত্তর দেবে। গান চালাতে বললে, তাও চালিয়ে দেবে। করোনা সংক্রান্ত দেশ-বিদেশের খবর মুহূর্তে আপনার সামনে হাজির করবে অ্যামাজনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ‘অ্যালেক্সা’। এই অ্যালেক্সাই আপনার জীবনে বড় বিপদ ডেকে আনতে পারে। হ্যাকিংয়ের শিকার হতে পারেন ব্যবহারকারী, জানিয়ে দিচ্ছে সাইবার ইনটেলিজেন্স সংস্থা ‘চেকপয়েন্ট’। ধরুন, ব্যাঙ্ক সংক্রান্ত কোনও সমস্যা নিয়ে আপনি অ্যালেক্সাকে প্রশ্ন করে বসলেন, আর কথায় কথায় ব্যাঙ্ক সংক্রান্ত তথ্যও জানিয়ে দিলেন, সেক্ষেত্রে বিপত্তি ঘটে যেতেই। মুহূর্তেই সেই তথ্য হ্যাকারের হাতে পৌঁছে যেতে পারে।