বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী নিরলস কাজ করে যাচ্ছেন ----------এমপি নিক্সন চৌধুরী

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ২১:৪২

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনা সরকার দেশের প্রতিটি অঞ্চলের কোনায় কোনায় উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিচ্ছে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে আমরা দেশে এত উন্নয়ন করতে পারছি। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ৩ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার ২৩৫ টাকা ব্যয়ে গতকাল শনিবার সকালে ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের অ্যাডভোকেট রতন আলী চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও আশ্রয়কেন্দ্রের তিন তলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সদরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ লুত্ফর রহমান, আকোট ইউনিয়নের চেয়ারম্যান মনজুর ইসলাম মুরাদসহ স্থানীয় নেতাকর্মীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট শহিদুল হাসন চৌধুরী।