বেড়ার পাট ক্রয়কেন্দ্র এখন জনশূন্য!

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ২১:৪৩

বেড়া (পাবনা) সংবাদদাতা

বেড়া পাট ক্রয়কেন্দ্রে এখন সুনসান নীরবতা। অথচ এক সময় বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) উত্তরাঞ্চল থেকে পাট সংগ্রহের প্রধান কেন্দ্র ছিল এটি। নানা প্রতিকূলতায় কয়েক বছরে ক্রয়কেন্দ্রটি এমনিতেই স্থবির হতে থাকে। এর মধ্যে সম্প্রতি পাটকলগুলো বন্ধ করে দেওয়ায় এখানে নেমে এসেছে ভূতুড়ে পরিবেশ। সরেজমিনে ঘুরে এগুলোকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পাওয়া যায়। বেড়া পাট ক্রয়কেন্দ্রের শ্রমিক সরদার খবির উদ্দিন জানান, বেড়ায় আট শতাধিক তালিকাভুক্ত শ্রমিক রয়েছেন। এর মধ্যে গত বছরেও পাঁচ শতাধিক শ্রমিক কাজ করেছেন। অথচ এবার সবাই বেকার।