কাহারোলে আমন ধানে মাজরা পোকার আক্রমণ

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ২১:৪৪

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা

কাহারোল উপজেলার ছয়টি ইউনিয়নে আমন ধানে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। কৃষকরা মাজরা পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা জানান, গত কয়েক দিন ধরে আগাম জাতের আমন ধানসহ ব্রি-৩৪ জাতের ধানের মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। কৃষকরা মাজরা পোকার হাত থেকে রক্ষার জন্য দামি দামি কোম্পানির কীটনাশক ব্যবহার করছেন। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর মো. সাদেক জানান, উপজেলায় আমার উপসহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন।