সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের হামকুড়া জলমহাল থেকে অবৈধভাবে বালি উত্তোলনে ব্যবহূত পাঁচটি ড্রেজার মেশিনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। শুক্রবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এ মালামাল জব্দ করেন। তবে মালামালের মালিকদের সেখানে পাওয়া যায়নি।
