পাহাড়পুরে বিশ্ববিদ্যালয় পুনঃপ্রতিষ্ঠার দাবি

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ২১:৪৭

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

বদলগাছীর পাহাড়পুুরে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় পুনঃপ্রতিষ্ঠার দাবিতে শনিবার মানববন্ধন করেছে ঐতিহাসিক পাহাড়পুর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ছাত্র পরিষদ। উপজেলার পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয়ের সামনের প্রধান সড়কে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন পাহাড়পুর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইমামুল হাসান তিতু। বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, হাজি দানেস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ।