আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) এর সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ায় কাউছার আহমেদ পলাশ নামে এক যুবককে শুক্রবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। পলাশ উপজেলার ডোমারচর গ্রামের জামানের ছেলে। আড়াইহাজার থানার এস আই কাজী সালেহ আহমেদ জানান, গ্রেফতারকৃত পলাশ ফেসবুকে কয়েকটি আইডি চালু করে এমপি নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করে থাকেন। ফলে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার বিকালে স্থানীয় সরকারি সফর আলী কলেজের ভিপি নিহাদুল ইসলাম রাজু বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। শনিবার তাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
