বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ২২:২২

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা 

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। শুক্রবার পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ও বাংলাদেশ সেনাবাহিনীর বাস্তবায়নে ডিএনডি প্রজেক্টের অভ্যন্তরে মিজমিজি পাগলাবাড়ী রোডে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের যুগ্মপ্রধান মন্টু কুমার বিশ্বাস, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন ডিএনডি প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসফিকুল আলম ভূঞা, প্রকল্প কর্মকর্তা মেজর সৈয়দ মোস্তাকীম হায়দার, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, নাসিক প্যানেল মেয়র-২ মতিউর রহমান, নাসিক ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন প্রমুখ।