বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের ছিলেন না, তিনি ছিলেন বিশ্ববন্ধু —ড. সৈয়দ আনোয়ার হোসেন

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ২২:২৮

স্টাফ রিপোর্টার, বগুড়া

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালেসর (বিইউপি) বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের ছিলেন না, তিনি ছিলেন বিশ্ববন্ধু।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে গতকাল শনিবার বগুড়ার নওদাপাড়ায় হোটেল মম ইন এর কনফারেন্স হলে বেসরকারি     উন্নয়ন সংগঠন টিএমএসএস আয়োজিত ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্মঃ বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু’ শীর্ষক সেমিনারে পাঠ করা প্রবন্ধে তিনি এ কথা বলেন।

ড. সৈয়দ আনোয়ার হোসেন তার প্রবন্ধে আরো বলেন,  ১৯৭৩-এ ঢাকায় বিশ্ব শান্তি পরিষদ সম্মেলনে বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি শান্তি পদক’ দেওয়া হয়। ঐ অনুষ্ঠানে সংগঠনটির মহাসচিব রমেশ চন্দ্র বলেছিলেন, “শেখ মুজিব শুধু বঙ্গবন্ধু নন, আজ থেকে তিনি বিশ্ববন্ধুও বটে।”