শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

আপডেট : ৩০ আগস্ট ২০২০, ২২:৩৩

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত ও একজন গৃহবধূ গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহতরা হলেন-  নয়ালাভাঙ্গা ইউনিয়নের কমলাকান্তপুর মুদিপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে অটোচালক মুকুল আলি (৫৫) ও ৫ বছরের এক শিশু। 

প্রত্যক্ষদর্শী ও ঘটনার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ  থানার এস আই সোহাগ আলি জানান, সন্ধ্যা সাতটার দিকে চকঘোড়াপাখিয়া গ্রামে তোসলিম উদ্দিন মাস্টারের বাড়ির সামনে অটোরিকশা ও গরু বহনকারী স্ট্রিয়ারিংয়ের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই জন মারা যায়।

গুরুতর আহত ওই নারীকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/জেডএইচডি