খুলনায় এক হাজার পঞ্চাশ পিস ইয়াবাসহ মো. সেলিম শেখ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডুবি) ডুমুরিয়া উপজেলার হাসানপুর গ্রামে অভিযান চালিয়ে ওই ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি তোফায়েল আহমেদের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ ডুমুরিয়া উপজেলার হাসানপুর গ্রামের ইয়াকুব সরদারের বাড়ির পাশের রাস্তা থেকে এক হাজার ৫০পিস ইয়াবাসহ মো. সেলিম শেখকে গ্রেপ্তার করে। সে ডুমুরিয়া উপজেলার মিকশিমিল হাসানপুর গ্রামের মোতালেব শেখের ছেলে।
আরও পড়ুনঃ এবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পছন্দে মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীদের পিএস
এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নি.) মো. লুৎফর রহমান ডুমুরিয়া থানায় সেলিম শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/কেকে
