প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ৬১ লাখ ৭৩ হাজার ২৩৬ জনে দাঁড়িয়েছে। দেশটিতে এই ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছে এক লাখ ৮৭ হাজার ২২৪ জন। ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে।
করোনায় শনাক্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বে শীর্ষে অবস্থান যুক্তরাষ্ট্রের। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩৪ লাখের বেশি মানুষ। তবে এই ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আছেন প্রায় ১৬ হাজার মানুষ। দেশটি আট কোটির বেশি জনের ইতোমধ্যে করোনা পরীক্ষা করেছে।
করোনায় ক্ষতিগ্রস্থ দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৩৮ লাখ ছাড়িয়েছে। মারা গেছে এক লাখ ২০ হাজারের বেশি মানুষ।
ইত্তেফাক/এসআর
