বদরগঞ্জে অটোভ্যান চালকের লাশ উদ্ধার

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১৭:৫৩

রংপুরের বদরগঞ্জে অটোভ্যান চালক জিয়ারুল হকের (২৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে পৌরশহরের বড়মিলের পেছন থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত জিয়ারুল উপজেলার দামোদরপুর ইউপির আমরুলবাড়ি হাটখোলাপাড়ার গোলাপ হোসেনের ছেলে। 

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, জিয়ারুল মঙ্গলবার সন্ধ্যা থেকে ভ্যানসহ নিখোঁজ হন। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। 

এদিকে, পৌরশহরের বড়মিল সংলগ্ন এলাকার এক ব্যক্তি গরুর ঘাস (নেপিয়ার) কাটতে গিয়ে লাশ দেখতে পায়। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের মামাতো ভাই বাবু মিয়া ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করে।

আরও পড়ুনঃ গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, বিজিবি মোতায়েন

বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।মামলার প্রস্তুতি চলছে। তবে জিয়ারুলের ভ্যানটি পাওয়া যায়নি। 

ইত্তেফাক/কেকে