সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ শুরু

আপডেট : ৩১ আগস্ট ২০২০, ১৯:২২

সুন্দরবনে মাছ ও কাঁকড়া প্রজনন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন নদী ও খালে দীর্ঘ দুই মাস মাছ ও কাঁকড়া আহরণ বন্ধ ছিল। প্রতি বছরের ১ জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত দুই মাস বন্ধ থাকার পর আবারও মাছ ও  কাঁকড়া আহরণ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বনবিভাগের পক্ষ থেকে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলেরা সংশ্লিষ্ট বন অফিস হতে অনুমতি (পাশ) নিয়ে সুন্দরবনে চিহ্নিত নদী-খালে মাছ ও কাঁকড়া আহরণ করতে পারবেন। 

সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান জানান, মাছ ও কাঁকড়াসহ অন্যান্য জলজ প্রাণীর বংশবৃদ্ধির লক্ষ্যে সুন্দরবনে বিভিন্ন নদী-খালে দুই মাস জেলেদের সকল কার্যক্রম নিষিদ্ধ থাকে। ১ সেপ্টেম্বর হতে বন অফিস হতে অনুমতি নিয়ে জেলেরা অভয়ারণ্য এলাকা ব্যতীত অন্যান্য নদী-খালে মাছ ও কাঁকড়া আহরণ করতে পারবেন।

আরও পড়ুন: প্রণব মুখার্জির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

এসময় বন-বিভাগের পক্ষ থেকে টহল জোরদার করা হবে বলে তিনি জানান। 

ইত্তেফাক/এএএম