স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সংগঠন ‘জেআরএন ভিজুয়ালস’র আয়োজনে ‘মিট দ্য শাটারবাগ’ ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
‘থার্ড স্ক্রিন, ফটোগ্রাফি এবং সাংবাদিকতা’ শীর্ষক এই ওয়েবিনার রবিবার রাত ৯টায় অনুষ্ঠিত হয়।
ওয়েবিনারে প্রধান বক্তা হিসেবে অংশ নেন দেশের ওয়েডিং ফটোগ্রাফির পথিকৃৎ এবং ওয়েডিং ডায়েরির সিইও প্রীত রেজা।
ওয়েবিনারটির উদ্বোধন করেন জেআরএন ভিজুয়ালসের আহ্বায়ক সহকারী অধ্যাপক সামিয়া আসাদী। স্বাগত বক্তব্য দেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন মামুন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন একই বিভাগের প্রভাষক নওশিন জাহান ইতি। এতে অংশ নেন বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং প্রায় ৫০ জন শিক্ষার্থী।
প্রীত রেজা তার অভিজ্ঞতার আলোকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের মোবাইল ফটোগ্রাফি, ফটোগ্রাফি এবং সাংবাদিকতা সম্পর্কে ধারণা দেন।
তিনি বলেন, ‘ভালো ছবি তোলার জন্য ভালো ক্যামেরা থাকা সবসময় আবশ্যক নয়। বড় হতে চাইলে বড় স্বপ্ন দেখতে হবে।’
তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে সচেতন হতে বলেন। পাশাপাশি নিজের পেশায় থেকে মানুষের জন্য কাজ করার মানসিকতা তৈরি করতে উৎসাহিত করেন।
ওয়েবিনার শেষে শিক্ষার্থীরা প্রীত রেজাকে মোবাইল ফটোগ্রাফি ও সাংবাদিকতা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন। সে সবের উত্তর দেন ওয়েডিং ফটোগ্রাফির এই পথিকৃৎ।
ইত্তেফাক/জেডএইচ
