‘উইন্ডো’র ৮ম ব্যাচের যাত্রা ও সম্মাননা স্মারক প্রদান

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১৮:৫৪

গ্রুমিং ইনস্টিটিউট উইন্ডো মডেল এজেন্সি অ্যান্ড গ্রুমিং ইনস্টিটিউটের ৮ম ব্যাচের আনুষ্ঠানিক শুভসূচনা হয়েছে। সম্প্র্রতি উইন্ডোর নিজস্ব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে ও ফিতা কেটে নতুন ব্যাচের শুভসূচনা করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্ব-স্ব ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্র স্বনামধন্য সংবাদ পাঠিকা শামিম আরা মুন্নি, নাট্য নির্মাতা দিপু হাজরা, অভিনেতা নিরব হোসাইন, মডেল অনিক রহমান অভি, অভিনেতা ও আর জে মুশফিক আর ফারহান, সাংবাদিক, গীতিকার, অভিনেতা রেজাউর রহমান রিজভী, ফটোগ্রাফার এম এইচ বিপু, মডেল নীলা হকসহ আরও অনেকে। অতিথিদের সম্মাননা স্মারক ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠতা চেয়ারম্যান নূরুল হক নূর।