রবীন্দ্র-নজরুল স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১৯:০০

শেখ মহিউদ্দিন আহাম্মদ

ময়মনসিংহ প্রতিনিধি

 

প্রতিবছরের ন্যায় এবারো রবীন্দ্র-নজরুল স্মরণ উত্সব উপলক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপিকা রেবেকা ইয়াসমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচনা করেন অধ্যাপক মুহাম্মদ রিয়াজুল ইসলাম ও কথাসাহিত্যিক সালিম হাসান, প্রেসক্লাবের সহ-সভাপতি নওয়াব আলী প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন ক্রীড়া বিভাগের বিভাগীয় সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে সন্দীপন সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা।