মোহাম্মদ আরজু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৫ বছরে পদার্পণ করেছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের ব্রাহ্মণবাড়িয়ার প্রথম সদস্য সংগঠন, সাংগঠনিক আবৃত্তি চর্চায় অনন্য প্রতিষ্ঠান তিতাস আবৃত্তি সংগঠন। গত ৭ জানুয়ারি ছিল তিতাস আবৃত্তি সংগঠনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটি উদযাপনে শোভাযাত্রা ও আনন্দ সমাবেশের আয়োজন করা হয়। শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভাষা চত্ত্বরে গিয়ে শেষ হয়। এ সময় আনন্দ সমাবেশে কেককাটা, শুভেচ্ছা বিনিময় ও চকোলেট বিতরণ করা হয়। তিতাস আবৃত্তি সংগঠনের সমন্বয়ক রোকেয়া দস্তগীরের সভাপতিত্বে ও সহকারী পরিচালক উত্তম কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। এ সময় শুভেচ্ছা জানান ব্রাহ্মণবাড়িয়া নাট্য সংস্থার সাধারণ সম্পাদক মনজুরুল আলম, নারী সংগঠক নন্দিতা গুহ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও সংগঠন উপদেষ্টা অ্যাড. তাসলিমা সুলতানা খানম নিশাত, উপদেষ্টা এটিএম ফয়েজুল কবীর, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, শিশুনাট্যমের সম্পাদক নিয়াজ মুহাম্মদ খান বিটু, সিটি কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের আহ্বায়ক স্বপন কুমার দেবনাথ, সদস্য সচিব হূদয় কামাল, সাংবাদিক বিশ্বজিত্ পাল বাবু, আবরণি আবৃত্তি চর্চা কেন্দ্রের নির্বাহী পরিচালক হাবিবুর রহমান পারভেজ, আবৃত্তিশিল্পী শফিকুর রহমান, শারমীন সুলতানা, সাংবাদিক আজিজুল আলম সঞ্চয়, বাচিকশিল্পী মোর্শেদুর রহমান রাজিব, সিদীপ কর্মকর্তা মাহবুব আলম উজ্জ্বল ও অভিভাবক নাদিয়া শাহরিন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহকারী পরিচালক বাছির দুলাল। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক ও তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো. মনির হোসেন।
