করোনা: ভারতে একদিনে ফের শনাক্ত প্রায় ৭০ হাজার রোগী

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ১১:১২

শেষ ২৪ ঘন্টায়  ভারতে আবারো বেড়েছে প্রাণঘাতী করোনায় আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা। দেশটিতে গত একদিনে নতুন করে আরো ৬৯ হাজার ৯২১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। 

 ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮১৯ জন। ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫ হাজার ২৮৮ জন। দেশটিতে এ পর্যন্ত ৩৬ লাখ ৯১ হাজার ১৬৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৮ লাখ ৩৯ হাজারের বেশি মানুষ।   

সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের দিক দিয়ে বিশ্ব তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। এ তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। 

ইত্তেফাক/এআর