রাজধানীর পূর্ব রামপুরা এলাকায় আজ দুই ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাসের লাইন স্থানান্তর কাজের জন্য গ্যাস বন্ধ থাকবে বলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর পূর্ব রামপুরা এলাকায় গ্যাসের লাইন স্থানান্তর কাজের জন্য রামপুরা বাসস্ট্যান্ড থেকে হাইস্কুল গলি, পুরাতন পুলিশ ফাঁড়ি, আশপাশের গলি, অগ্নিশিখা গলি ও তৎসম এলাকায় দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত দুই ঘণ্টা সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
ইত্তেফাক/আরকেজি
