মো. কামাল হোসেন
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
গুণগত ও মানসম্মত শিক্ষা বিস্তারের লক্ষ্যে কুমিল্লার হোমনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে জমকালোভাবে অধ্যক্ষ আবদুল মজিদ মডেল স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করা হয়েছে। গত বুধবার সকাল ১১টায় স্কুলটির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক সৈয়দ মো. ইসমাইল। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৌরভ কর্মকারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস আহমেদ চৌধুরী, রেহান মজিদ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, প্রধান শিক্ষক হালিমা আক্তার, প্রধান শিক্ষক আবদুল জলিল, সাবেক কাউন্সিলর মো. মানিক মিয়া ইমন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
