এসএসসি পরীক্ষার প্রস্তুতি:২০২১

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩০

প্রিয় শিক্ষার্থীরা বন্ধুরা, শুভেচ্ছা নিও। আশাকরি ভালো আছো। সামনে এসএসসি পরীক্ষা তাই পড়ালেখার পরিমাণ বাড়াতে হবে।  প্রতিটি বিষয় সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে।

এস.এম.সারাফুল ইসলাম

সহকারী শিক্ষক (ইংরেজি)

শিরোমণি আলিম মাদরাসা, খুলনা

Punctuation & Capitalization

 

ইংরেজিতে সহজ পদ্ধতিতে

Punctuation & Capitalization

করার নিয়ম

 

শিক্ষার্থী বন্ধুরা,তোমরা কেমন আছ ? নিশ্চয় ভালো আছ। বিশ্ব এক মরণঘাতি ভাইরাসের কারণে দুর্যোগ মুহূর্ত পার করছে। তোমাদের নিয়মিত ক্লাস স্থগিত হলেও সংসদ বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত ক্লাস পরিচালনা করা হচ্ছে। এই সময়টাতে ঘরে বসে চর্চা করবে। স্বাস্থ্যবিধি মেনে চলবে। অনুশীলন পাতায় নিয়মিত চোখ রাখবে। আজ আমি তোমাদের সাথে Punctuation & Capitalization- এর Punctuation অংশ সম্পর্কে আলোচনা করব। তা হলে শুরু করা যাক।

‘Punctuation’ একটি প্রক্রিয়া যা একজন পাঠককে লেখক কীভাবে বাক্যটি সাজিয়েছেন-তা সম্পর্কে ধারণা দেয়। আমরা কথা বলার সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিব্যক্তি এবং সাময়িক বিরতি নিয়ে থাকি যাতে শ্রোতা খুব সহজে আমাদের মনের ভাব বুঝতে পারে। ভাষা লেখার ক্ষেত্রে ’punctuations’ সেই সাময়িক বিরতি এবং অভিব্যক্তি প্রকাশ করে পাঠকের কাছে সুস্পষ্ট করে।

Example: I was walking through a forest Suddenly I heard a roar It was a tiger I was very afraid I was in a fix what to do I asked myself what will you do Sajid I found no answer

ওপরের Passage-টি পড়ে আমাদের বুঝতে ঝামেলা হবে, কেননা এখানে কোনো punctuation ব্যবহার করা হয়নি। যার ফলে, আমাদের কোথায় থামতে হবে এবং কোন কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে, সেটা বুঝতে অসুবিধা হচ্ছে যদিও আমরা সব শব্দের অর্থগুলো জানি। উপরের Passage-টি সব দিক থেকেই সঠিক থাকার পরও শুধু punctuation-এর ব্যবহার না থাকায় লেখকের মনের ভাব প্রকাশে ব্যর্থ হয়েছে। কিন্তু এখন, এই Passage-টিকেই যদি আমরা সঠিক punctuation ব্যবহার করে লিখি, তাহলে এটি তার সম্পূর্ণ মনের ভাব খুব সহজেই প্রকাশ করে।

               পরের অংশ আগামীকাল