পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রস্তুতি:গণিত

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩০

হিমন এডওয়ার্ড গমেজ

সিনিয়র শিক্ষক,

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

১। সংক্ষেপে উত্তরপত্রে লেখ :         

(১) গুণক ২৭, গুণফল শূন্য (০) হলে, গুণ্যের মান কত?

(২) ভাজক, ভাগফল, ভাগশেষ ও ভাজ্যের মধ্যে সম্পর্কটি লেখ।

(৩) ৯টি ডিমের দাম ৭২ টাকা হলে ১টি ডিমের দাম কত?

(৪) দিয়ার বয়স ১০ বছর। তার বয়সের দ্বিগুণের সাথে কত যোগ করলে যোগফল ২৪ হবে?

(৫) কোন সংখ্যার ৫ গুণের সাথে ৫ যোগ করলে ৭০ হবে?

(৬) ৫ + ৩ - ২    ৫ + ৫ - ২, খালি ঘরে সঠিক প্রতীক বসাও।

(৭) ১ কেন মৌলিক সংখ্যা নয়?

(৮) ১৫ = ৩ x ৫ এবং ২৫ = ৫ x  ৫ হলে, ১৫ ও ২৫ এর গ.সা.গু কত?

(৯) একটি সাদা ফিতার ৩৮ অংশ লাল রং করা হলো। ফিতার কত অংশ সাদা রইল?

(১০) মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার সূত্রটি লেখ।

(১১)         ০.৫৬   ৭ = ?

(১২) আবিদ ৭ দিনে ৯৮টি অঙ্কের সমাধান করলে সে প্রতিদিন গড়ে কয়টি করে অঙ্ক করে?

(১৩) বিক্রয়মূল্য থেকে ক্রয়মূল্য বেশি হলে কী হয়?

(১৪) ৮০ টাকার ১৫% = কত?

(১৫) ৩ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ব্যাস কত?

(১৬) ১০০০০ বর্গমিটারে কত হেক্টর?

(১৭) বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৫ সেমি হলে এর ক্ষেত্রফল কত?

(১৮) জুলাই ও আগস্ট মাসে মোট কত দিন হয়?

(১৯) ৯ কে ট্যালি চিহ্নে প্রকাশ কর। 

(২০) আসিফ নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। তার কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা প্রয়োজন?