বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিভিন্ন বিভাগে ৮টি শূন্যপদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ওয়েবসাইটে সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বুয়েটের রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রারের ১টি স্থায়ী পদ, ডেপুটি রেজিস্ট্রারের ১টি স্থায়ী পদ ও সহকারী রেজিস্ট্রারের ২টি স্থায়ী পদে আবেদনপত্র চাওয়া হয়েছে।
এ ছাড়া বুয়েট মেডিকেল সেন্টারে চিফ মেডিকেল অফিসার পদে একজন, প্রকৌশল অনুষদে প্রশাসনিক অফিসার পদে একজন, ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যস্যুরেন্স সেল বিভাগে প্রশাসনিক অফিসার পদে একজন এবং একাউন্টস অফিসার পদে একজন নিয়োগ দেওয়া হবে।
আগ্রহীরা এই ওয়েবসাইটে (regoffice.buet.ac.bd) প্রবেশ করে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন এবং আবেদনের বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।
প্রার্থীর শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়/বিদেশি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ/অফিস কর্তৃক যথানিয়মে ইকুয়্যিভ্যালেন্স সম্পাদন সাপেক্ষে আবেদন করতে হবে।
