অভয়নগর (যশোর) সংবাদদাতা
অভয়নগরের নওয়াপাড়া নূরবাগ চত্বরে হরিরিভার বেসিন পানি কমিটি ও ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটির আয়োজনে মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সাবেক কাউন্সিলর আব্দুর রউফ মোল্যার সঞ্চালনায় ভবদহে জলাবদ্ধতা নিরসনের উপায় নিয়ে বক্তব্য রাখেন ভবদহ সংগ্রাম কমিটির সভাপতি, অভয়নগর আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি ও সাবেক মেয়র আলহাজ এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, উপজেলা চেয়ারম্যান পীরজাদা শাহ্ ফরীদ জাহাঙ্গীর, পৌর মেয়র সুশাস্ত দাস শাস্ত প্রমুখ।
